• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

এনবিআরের অ্যাসাইকুডার সঙ্গে বিজিএমইএ’র আন্তঃসংযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২৬, ২২:৩৫
অ+
অ-
এনবিআরের অ্যাসাইকুডার সঙ্গে বিজিএমইএ’র আন্তঃসংযোগ

বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সঙ্গে বিজিএমইএ’র ইস্যুকৃত ই-ইউডি (ইউটিলাইজেশন ডিক্লারেশন) পদ্ধতির আন্তঃসংযোগ স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞাপন

রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করা, বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল ও রপ্তানিকৃত পণ্যের শুল্কায়ন দ্রুততর করা এবং যাচাই-বাছাই প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এ আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। এ জন্য বিজিএমইএ কর্তৃক ইস্যুকৃত ই-ইউডির সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সরাসরি সংযোগ স্থাপন করা হয়েছে। 

আরও পড়ুন
১৮০ দিন অনুপস্থিত থেকে চাকরিচ্যুত কর পরিদর্শক
করপোরেট কর পরিশোধ হবে মোবাইল সার্ভিসে
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার

বিজ্ঞাপন

এর ফলে ইউডি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও রিয়েল-টাইম হবে। এতে কাগজপত্রের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে, রাজস্ব সুরক্ষা জোরদার হবে এবং আমদানি ও রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে মনে করছে এনবিআর।

এর আগে ইউডি যাচাইয়ের ক্ষেত্রে ম্যানুয়াল ভেরিফিকেশন এবং বিজিএমইএ’র নিজস্ব সিস্টেমের ওপর নির্ভর করতে হতো। ফলে বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতায় পণ্য খালাসে বিলম্ব হতো। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ ছিল।

আরএম/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনবিআরবিজিএমইএ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পোশাক শিল্পের প্রতি মাসের নগদ সহায়তার অর্থ প্রতি মাসেই ছাড় : গভর্নর

পোশাক শিল্পের প্রতি মাসের নগদ সহায়তার অর্থ প্রতি মাসেই ছাড় : গভর্নর

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে

ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে