• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

সমতা লেদারের ২ কোটি টাকার মজুত পণ্যে গরমিল পেয়েছে নিরীক্ষক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৬, ১৮:২৮
অ+
অ-
সমতা লেদারের ২ কোটি টাকার মজুত পণ্যে গরমিল পেয়েছে নিরীক্ষক

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স পিএলসির প্রকাশিত আর্থিক হিসাবে অসংগতি পেয়েছে নিরীক্ষক। কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এমন তথ্য জানিয়ে নিরীক্ষা প্রতিষ্ঠান টি. হুসাইন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে নিরীক্ষক তার মতামত জানিয়েছে।

বিজ্ঞাপন

নিরীক্ষক জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে ২ কোটি ১২ লাখ টাকার মজুত পণ্য ছিল বলে তথ্য প্রকাশ করা হয়। তবে নিরীক্ষক সরেজমিনে সেই তথ্যের কোনো সত্যতা পায়নি।

এদিকে, কোম্পানি কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ২ কোটি ৫০ লাখ টাকা পাবে বলে আর্থিক হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে নিরীক্ষক সেই তথ্য যাচাইয়ে কোনো গ্রাহকদের সাড়া পায়নি।

সমতা লেদার দুর্বল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি। তবে কোম্পানির শেয়ার নিয়ে মাঝে মধ্যেই কারসাজি হয়ে থাকে। কোনো সংবেদনশীল তথ্য বা কোনো কারণ ছাড়াই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়।

বিজ্ঞাপন

১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির এই কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ার সংখ্যা ১ কোটি ৩ লাখ ২০ হাজার। এর মধ্যে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৩ দশমিক ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪ দশমিক ১১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬২ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।

এমএমএইচ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার