• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বেক্সিমকোর তালিকাভুক্ত ৩ কোম্পানিকে পর্ষদ সভা করতে বিএসইসির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ জানুয়ারি ২০২৬, ২০:১৩
অ+
অ-
বেক্সিমকোর তালিকাভুক্ত ৩ কোম্পানিকে পর্ষদ সভা করতে বিএসইসির নির্দেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিকে পর্ষদ সভা করা জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১২ কর্মদিবসের মধ্যে এই তিন কোম্পানির সংশ্লিষ্ট সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিবকে পর্ষদ সভা বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৯৯৫তম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে শনিবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নিয়মিত পর্ষদ সভা না হওয়ায় কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মতো আইনি বাধ্যবাধকতা স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং করপোরেট শাসন নিশ্চিত করতেই কমিশন এই বিশেষ আদেশ জারি করেছে।

বিজ্ঞাপন

বিএসইসির আদেশে উল্লেখ করা হয়, বেক্সিমকো গ্রুপের এই তিন কোম্পানি ধারাবাহিকভাবে বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ত্রৈমাসিক আর্থিক হিসাব দাখিল করতে ব্যর্থ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড এখনো ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাবসহ চলতি অর্থবছরের কোনো ত্রৈমাসিক প্রতিবেদন জমা দেয়নি। একই ধরনের অনিয়ম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রেও লক্ষ্য করা গেছে।

এদিকে, সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতা ছিল এবং এ বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা কার্যকর ছিল। সম্প্রতি আপিল বিভাগ সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় কমিশনের আদেশ পুনরায় কার্যকর হয়েছে। এ কারণেই সুনির্দিষ্টভাবে এই তিন কোম্পানিকে পর্ষদ সভা আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন আইন অনুযায়ী অন্যান্য অনিয়মকারী কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করছে, যার মধ্যে পর্ষদ পুনর্গঠনসহ বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

এমএমএইচ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার