• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

পুঁজিবাজারে সূচক আড়াই মাস আগের অবস্থানে, লেনদেন ২ মাসে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৬, ১৬:৪৭
অ+
অ-
পুঁজিবাজারে সূচক আড়াই মাস আগের অবস্থানে, লেনদেন ২ মাসে সর্বোচ্চ

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে ডিএসইতে যে কয়টি সিকিউরিটিজের দরপতন হয়েছে, তার চেয়ে প্রায় ৪ গুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক ১ শতাংশের বেশি বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে আড়াই মাস আগের অবস্থানে ফিরেছে। আর বাজারটিতে টাকার অংকে লেনদেনও ২ মাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

অপর পুঁজিবাজার সিএসইতেও অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির পাশাপাশি সবগুলো মূল্যসূচক বেড়েছে। এ বাজারেও লেনদেন দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে।

পুঁজিবাজারে দীর্ঘ সময় ধরে নিম্নমুখী আচারণ করছিল। আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকদিন ধরেই বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করা হলেও তেমনটি দেখা যায়নি। অবশেষে নির্বাচনের ঠিক শেষ মুহূর্তে এসে বাজারে গতি ফেরার ইঙ্গিত দিচ্ছে। চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে বড় উত্থানে সঙ্গে লেনদেনেও চাঙাভাব দেখা গেছে। অর্থাৎ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে, এই বিষয়টি স্পষ্ট ও দৃশ্যমান।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬৮টির, কমেছে ৭২টির এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজে দরবৃদ্ধি হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়ে ৫ হাজার ৯২ পয়েন্টে অবস্থান নিয়েছে। সূচকটির এই অবস্থান গত ৩০ অক্টোবরের পর সর্বোচ্চ, ওইদিন সূচকটি ৫ হাজার ১২২ পয়েন্টে ছিল। অর্থাৎ আড়াই মাসের বেশি সময়ের মধ্যে আজকে সূচকটি সর্বোচ্চ অসবস্থানে উঠেছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বা ১ দশমিক ৪০ শতাংশ বেড়ে ১ হাজার ২৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

এদিন, ডিএসইতে মোট ৫৯৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজকের এই লেনদেন গত ২৫ নভেম্বরের পর সর্বোচ্চ। ওইদিন ঢাকার এই বাজারে ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার মালিকানা হাতবদল হয়েছিল। গতকাল ডিএসইতে ৪৭৪ কোটি ৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

অন্যদিকে, সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স আজ আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান নিয়েছে। এ ছাড়া, এক্সচেঞ্জটির সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৯৯ পয়েন্টে, শরিয়াহ সূচক সিএসআই ৬ পয়েন্ট বেড়ে ৮৬৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৩২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৩৩ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টির দর বেড়েছে, কমেছে ৩৬টির এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। এক্সচেঞ্জটিতে আজ ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৪৬ লাখ টাকা।

এমএমএইচ/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবরপুঁজিবাজার সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে ২৪ শতাংশ

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা