• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
আধুনিক প্রযুক্তিতে হবে ইলিশ উৎপাদন

সামুদ্রিক মাছ চাষে প্রাণ-আরএফএল ও ডেনিশ প্রতিষ্ঠানের চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৬, ২০:২৪
অ+
অ-
সামুদ্রিক মাছ চাষে প্রাণ-আরএফএল ও ডেনিশ প্রতিষ্ঠানের চুক্তি

রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএরএস) প্রযুক্তি ব্যবহার করে একটি ইনডোর, সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় মাছ চাষ প্রকল্প যৌথভাবে শুরু করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড এবং ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এ্যাসেনটপ্ট অ্যাকুয়া।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের পক্ষে নির্বাহী পরিচালক নাসের আহমেদ এবং এ্যাসেনটন্ট অ্যাকুয়ার পক্ষে বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ড. ইয়েনস্ ওলে ওলেসেন নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সমঝোতা স্বারকে সই করেন।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, এ্যাসেনটন্টের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কোর ম্যানেজিং পার্টনার থমাস সুদারলিন্ড, এ্যাসেনটন্টের কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন মো. ইউসুফ, প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান, উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তৌহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

প্রকল্পটি চট্টগ্রাম বিভাগের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে অথবা উভয়পক্ষের সম্মতিতে নির্ধারিত অন্য কোনো উপযুক্ত স্থানে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। আগামী দুই বছরে দুই থেকে তিন ধাপে প্রকল্পটিতে মোট ৩০ মিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

এ প্রকল্পের অধীনে প্রধানত এশিয়ান সিবাস ও গ্রুপার (ভেটকি-কোরাল), ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ চাষ করা হবে। প্রতিটি মাছের গড় ওজন হবে ১,২০০ থেকে ১,৫০০ গ্রাম। উৎপাদিত মাছের বড় একটি অংশ রপ্তানি করা হবে এবং একটি অংশ স্থানীয় বাজারের চাহিদা পূরণে ব্যবহৃত হবে। প্রকল্পটি পূর্ণ বাস্তবায়নের পর বছরে প্রায় ২,০০০ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ সম্পর্কে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, সুস্বাদু সামুদ্রিক মাছের ক্রমবর্ধমান দেশীয় ও আন্তর্জাতিক চাহিদার পরিপ্রেক্ষিতে দেশে অত্যাধুনিক আরএএস পদ্ধতিতে এসব মাছ চাষ করতে চায় প্রাণ গ্রুপ। এ্যাসেনটন্ট অ্যাকুয়ার সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এ্যাসেনটপ্ট অ্যাকুয়ার ড. ইয়েনস্ ওলে ওলেসেন বলেন, আমাদের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কো এপিএস ২০১৬ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মাছ চাষে যৌথভাবে কাজ করে আসছে। বাংলাদেশে একটি আরএএসভিত্তিক মাছ চাষ প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে ইতোমধ্যে আমরা ডেনিশ সরকারের গ্যারান্টিযুক্ত অর্থায়ন নিশ্চিত করেছি। আমরা এ পদ্ধতিতে সুস্বাদু সামুদ্রিক মাছের উৎপাদনের জন্য কাজ করছি, যার মধ্যে ব্রুডস্টক সুবিধাসহ হ্যাচারি ও নার্সারি অন্তর্ভুক্ত থাকবে। প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে এই অংশীদারিত্ব নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী।

বিজ্ঞাপন

এসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিঅর্থনীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে ডিসিসিআইয়ের উদ্বেগ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতযুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে ডিসিসিআইয়ের উদ্বেগ

পাঙাশের ভ্যাকসিনে মৎস্যখাতে নতুন সম্ভাবনার হাতছানি

পাঙাশের ভ্যাকসিনে মৎস্যখাতে নতুন সম্ভাবনার হাতছানি

সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি

সংসদের প্রথম অধিবেশন : যানবাহন চলাচলে যে নির্দেশনা দিল ডিএমপি

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি