• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৯
অ+
অ-
যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি হতে যাওয়ার খবরে ভারতের শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, এই চুক্তি কার্যকর হলে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ৫০ শতাংশ থেকে কমে মাত্র ১৮ শতাংশে নেমে আসবে।

বিজ্ঞাপন

ওয়াশিংটনের এই ইতিবাচক সিদ্ধান্তের প্রভাবে গত মঙ্গলবার ও আজ (বুধবার) বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচকে বড় উত্থান হয়েছে।

দেশটির দুই স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে বিএসইর সেনসেক্স সূচক ৩ হাজার ৬৫৭ পয়েন্ট পর্যন্ত বেড়ে ৮৫ হাজার ৩২৩ পয়েন্টে উঠেছিল। দিনশেষে সূচকটি ৮৩ হাজার ৪৭৯ পয়েন্টে অবস্থান নেয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত সূচকটি আরও ৬৮ পয়েন্ট বেড়ে ৮৩ হাজার ৮১৬ পয়েন্টে উঠেছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি-৫০ সূচক লেনদেনের একপর্যায়ে ২৬ হাজার ৩০৮ পয়েন্টে উঠলেও দিনশেষে ২৫ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান নেয়। আজ বেলা ১১টা পর্যন্ত সূচকটি ৫২ পয়েন্ট বেড়ে ২৫ হাজার ৭৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তির অংশ হিসেবে ভারত এখন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনবে। সবচেয়ে বড় সম্ভাবনা হলো, তারা ভেনেজুয়েলার তেল কিনবে। এর আগে শনিবার ট্রাম্প জানিয়েছিলেন, ভারত ইরানের নয় বরং ভেনেজুয়েলার তেল কিনবে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছিল। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র এখন সেই শুল্ক প্রত্যাহার করছে। ট্রাম্পের ঘোষণার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চুক্তির রূপরেখা চূড়ান্ত হওয়ার কথা জানান।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তিনি ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, সরাসরি জরিমানা মওকুফের প্রসঙ্গ না থাকলেও ভারতকে মোটের ওপর ১৮ শতাংশ শুল্ক দিতে হবে। এটি কার্যকর হলে ভারতের ওপর আরোপিত মার্কিন শুল্ক তিন প্রতিবেশী পাকিস্তান (১৯  শতাংশ ), চীন (৩০ থেকে ৩৫ শতাংশ ) ও বাংলাদেশের (২০ শতাংশ) চেয়েও কম হবে।

এমএমএইচ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবরডোনাল্ড ট্রাম্পভারতযুক্তরাষ্ট্রবাণিজ্যজরিমানাআন্তর্জাতিক বাণিজ্য

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র বেশি অর্থ আয় করতে পারে

বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পতেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র বেশি অর্থ আয় করতে পারে

বিশ্বকাপে ইরানকে স্বাগতও জানাচ্ছেন ট্রাম্প, করছেন সতর্কও

বিশ্বকাপে ইরানকে স্বাগতও জানাচ্ছেন ট্রাম্প, করছেন সতর্কও

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম