এমইপি গ্রুপের বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা ২০২৬ অনুষ্ঠিত

সম্প্রতি এমইপি গ্রুপের বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের পরিচালক শকিল আলম চাকলাদার, সহকারী পরিচালক ও সিএফও জেমস টুটুল মণ্ডল, সিনিয়র জেনারেল সেলস ম্যানেজার এস. এম. হাবিবুর রহমান সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভাগীয় প্রধানরা।
সভায় কোম্পানির সামগ্রিক বিক্রয় প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং কার্যকর বিক্রয় কৌশল বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। ২০২৬ সালের জন্য একটি সুসংগঠিত ও ফলপ্রসূ ব্যবসায়িক রোডম্যাপ উপস্থাপন করা হয়, যেখানে নতুন বাজার সম্ভাবনা চিহ্নিতকরণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কৌশলগত পরিকল্পনা আলোচনা করা হয়েছে।
পরিচালক শকিল আলম চাকলাদার তার বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য শুধু বিক্রয় বৃদ্ধি নয়, বরং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও ব্র্যান্ডের শক্তিশালী অবস্থান নিশ্চিত করা।
সহকারী পরিচালক ও সিএফও জেমস টুটুল মণ্ডল আর্থিক স্থিতিশীলতা ও দক্ষ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, সঠিক পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী বছরে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারবো।
সিনিয়র জেনারেল সেলস ম্যানেজার এস. এম. হাবিবুর রহমান মাঠপর্যায়ে বিক্রয় কার্যক্রম জোরদার ও এমইপি গ্রুপ ভবিষ্যতেও গ্রাহক আস্থা, গুণগতমান এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে শিল্পখাতে নেতৃত্ব ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।