পাঠাও শপের সঙ্গে কেনাকাটা এখন আরও সহজ ও দ্রুত

দেশজুড়ে কেনাকাটাকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে পাঠাও নিয়ে এসেছে ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’। জনপ্রিয় সব ব্র্যান্ড, ভেরিফাইড সেলার এবং দেশব্যাপী দ্রুততম ডেলিভারির মাধ্যমে কেনাকাটার এক দারুণ অভিজ্ঞতা এখন পাওয়া যাবে পাঠাও অ্যাপেই।
সব প্রয়োজন এক অ্যাপে
পাঠাও সুপার অ্যাপের এই নতুন ফিচারে লাইফস্টাইল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যাবে এক জায়গায়। অটোমোটিভ, গ্যাজেট, গ্রোসারি, হেলথ ও স্কিনকেয়ার থেকে শুরু করে হোম অ্যান্ড লিভিং কিংবা পেট কেয়ার—সবই এখন হাতের নাগালে। প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন জীবনকে সহজ করাই পাঠাও-এর মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় টপ ব্র্যান্ড, ভেরিফাইড সেলার ও নির্ভরযোগ্য ডেলিভারি সেবার মাধ্যমে পাঠাও শপ ইউজারদের জন্য একটি নিরাপদ ও বিশ্বস্ত শপিং অভিজ্ঞতা নিশ্চিত করছে।
আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট
পাঠাও শপে অথেনটিক ব্র্যান্ডের সব পণ্য সরাসরি পাওয়া যাচ্ছে ভেরিফাইড সেলারদের কাছ থেকে। বর্তমানে এক্সক্লুসিভ ব্র্যান্ডের পণ্যে থাকছে ৬০% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া নতুন ইউজারদের জন্য প্রথম অর্ডারে থাকছে আকর্ষণীয় ৫০% ডিসকাউন্ট! কেনাকাটা শেষে ‘পাঠাও পে’-তে পেমেন্ট করলে গ্রাহকরা অতিরিক্ত ১০% ডিসকাউন্ট হিসেবে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
অর্ডার করার নিয়ম—
১. পাঠাও অ্যাপ ওপেন করে “All” সেকশনে যান।
২. সার্ভিস লিস্ট থেকে “Shop” সিলেক্ট করুন।
৩. পছন্দের ক্যাটাগরি বা পণ্যটি বেছে নিন।
৪. কার্টে যোগ করুন অথবা সরাসরি “Buy Now”-এ ট্যাপ করুন।
৫. অর্ডার রিভিউ করে প্লেস করুন।
৬. পেমেন্ট করুন ক্যাশ অন ডেলিভারি অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে।
পূর্ণাঙ্গ সুপার অ্যাপের পথে পাঠাও
রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও লজিস্টিকসের পর ‘পাঠাও শপ’ চালুর মাধ্যমে পাঠাও এখন একটি কমপ্লিট সুপার অ্যাপে পরিণত হয়েছে। যাতায়াত, ডেলিভারি, খাবার কিংবা শপিং—সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। সেরা ব্র্যান্ড ও শক্তিশালী লজিস্টিকস সাপোর্টের মাধ্যমে একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করাই পাঠাও-এর লক্ষ্য।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা কর্মসংস্থানের পাশাপাশি দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৪ লাখ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট এবং ১৫ হাজার রেস্টুরেন্ট নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশে ৬ লাখেরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি করে দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে পাঠাও।
এমএন