বিমা খাতের অভিজ্ঞ নেতৃত্ব এবার সংসদে, বিএনআইসির শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সৈয়দ আহমেদকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসি)। বিমা খাতের অভিজ্ঞ নেতৃত্বের এই অর্জনকে দেশের আর্থিক খাতের অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে বিআইএ’র এক্সিকিউটিভ মেম্বার এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসি)-এর ডিরেক্টর তায়েফ বিন ইউসুফ নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ আহমেদকে এই আন্তরিক অভিনন্দন জানান।
বিআইএর পক্ষ থেকে তায়েফ বিন ইউসুফ বিমা খাতে আহমেদের দীর্ঘ নেতৃত্ব, অভিজ্ঞতা ও অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সৈয়দ আহমেদের দূরদর্শী নেতৃত্ব জাতীয় উন্নয়ন ও আর্থিক সেবা খাতের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিমা খাতের এই শীর্ষ নেতার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়াকে খাতের সংশ্লিষ্টরা দেশের আর্থিক খাতের নীতি নির্ধারণী পর্যায়ে নতুন গতির সঞ্চার হিসেবে বিবেচনা করছেন।
বিআরইউ