হারল্যান স্টোরের ঈদ ক্যাম্পেইন উদ্বোধন : শপিং করলেই গোল্ড জেতার সুযোগ

রাজধানীর যমুনা ফিউচার পার্কে হারল্যান স্টোরের আউটলেটে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো বিশেষ ঈদ ক্যাম্পেইন। জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনপ্রিয় মডেল বারিশা হক এবং শিশুশিল্পী ও নাট্যাভিনেত্রী অতিথি ইসরাত। এছাড়াও রিমার্ক-হারল্যানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের অন্যতম বৃহৎ অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন ‘হারল্যান স্টোর’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশব্যাপী শুরু করেছে ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ অফার। বর্তমান বাজারে যখন স্বর্ণের দাম আকাশছোঁয়া, ঠিক তখনই হারল্যান স্টোরের যেকোনো আউটলেট থেকে মাত্র ১০০০ টাকার পণ্য কেনাকাটা করে গ্রাহকরা জিতে নিতে পারেন আকর্ষণীয় গোল্ড সেট এবং গোল্ড ইনফিউজড লিমিটেড এডিশন স্কিনকেয়ার পণ্য।
এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় প্রতি সপ্তাহে মোট ৪টি আকর্ষণীয় গোল্ড সেট জিতে নেওয়ার সুযোগ থাকছে। এছাড়াও প্রতিবার কেনাকাটায় থাকছে নিশ্চিত গিফট কুপন।
উৎসব মানেই হারল্যান স্টোরের বিশেষ চমক। এর আগে ‘অথেনটিক বিউটি কার্নিভাল’, ‘লাখ টাকায় লাইফ সাজাই’ এবং ‘ঈদের খুশি, নতুন স্কুটিতে হবে বেশি’-এর মতো সফল ক্যাম্পেইনের পর এবার গোল্ড জেতার এই অনন্য সুযোগ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। নিওর, লিলি, সিওডিল, ব্লেইজ ও’ স্কিন ও হারল্যানসহ বিশ্বমানের অথেনটিক কালার কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের সমাহারে সাজানো হয়েছে এই অফার। চাঁদ রাত পর্যন্ত সারা দেশের ১৫০টিরও বেশি আউটলেটে একযোগে এই ক্যাম্পেইন চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী কেয়া পায়েল বলেন, হারল্যান স্টোর মানেই নিত্যনতুন চমক। প্রতিটি উৎসবে তারা গ্রাহকদের জন্য অসাধারণ সব অফার নিয়ে আসে। ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ অফারটি এবার গ্রাহকদের জন্য বড় সারপ্রাইজ। এমন একটি দারুণ ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত।
হারল্যান কর্তৃপক্ষ জানায়, আমরা সবসময় গ্রাহকদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে চাই। এরই ধারাবাহিকতায় এবার গোল্ড সেট এবং গোল্ড ইনফিউজড স্কিনকেয়ার পণ্য উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, বরাবরের মতো এবারও গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাব।
উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’। যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।
রিমার্ক-হারল্যানের সঙ্গে ইতোমধ্যে যুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান, চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, সাবিলা নূরসহ দেশের প্রথম সারির তারকা ব্যক্তিত্বগণ। সারা দেশের দেড় শতাধিক আউটলেটের পাশাপাশি হারল্যান স্টোরের পণ্যসমূহ তাদের অফিসিয়াল ওয়েবসাইট (herlan.com)-এও পাওয়া যাচ্ছে।
এমএন