বাজারে স্কিন ক্যাফে’র নতুন শাওয়ার জেল ‘রোজমেরি’

ক্লিন বিউটির ধারণায় প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড ‘স্কিন ক্যাফে’। প্রতিষ্ঠানটি বাজারে তাদের নতুন পণ্য ‘স্কিন ক্যাফে রোজমেরি শাওয়ার জেল’ আনার ঘোষণা দিয়েছে।
রোজমেরি শাওয়ার জেলে রয়েছে গোলাপ আর ল্যাভেন্ডারের সুগন্ধির মিশ্রণ। এর ফর্মুলা এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা ত্বককে গভীর থেকে পরিষ্কার করার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখবে।
প্রতিদিনের ব্যবহারের উপযোগী এই শাওয়ার জেল ত্বককে করবে সতেজ, মসৃণ আর হালকা সুগন্ধে পরিপূর্ণ। পণ্যটি এখন skincafe.co ওয়েবসাইট ছাড়াও সাজগোজ, আরোগ্য এবং অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের প্রায় সব শীর্ষস্থানীয় সুপার শপেও এটি পৌঁছে দেওয়া হয়েছে।
রোজমেরি শাওয়ার জেল বাজারে আনার মাধ্যমে প্রতিদিনের রূপচর্চায় ত্বকের যত্নে নিজেদের মান ধরে রাখার প্রতিশ্রুতিতে আরও এক ধাপ এগিয়ে গেল স্কিন ক্যাফে।
-বিজ্ঞপ্তি
এমএসএ