‘বিকাশ ফুটসাল কার্নিভাল ২০২৬’-এ অংশ নিল চট্টগ্রামের ১৬টি শীর্ষ ব্র্যান্ড

পারস্পারিক সম্পর্ককে জোরদার করতে চট্টগ্রামের শীর্ষ ১৬টি ব্র্যান্ডকে নিয়ে উৎসবমুখর ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে ‘বিকাশ ফুটসাল কার্নিভাল ২০২৬’ আয়োজন করেছে বিকাশ।
বন্দরনগরীর প্রিমিয়ার মাল্টি-স্পোর্ট ডেসটিনেশন সিকো এরিনা ফুটবল গ্রাউন্ডে এশিয়ান গ্রুপ, শৈল্পিক, সেকশন সেভেন গ্রুপ, সেভেন ডেজ, মেট্রোপলিটান হসপিটাল, ওয়েস্টউড, সনেট গ্রুপ, রেডিসন ব্লু, নাহার এগ্রো, কিশোয়ান গ্রুপ, সিকো এরিনা, সাজিনাজ হসপিটাল, উৎসব সুপার মার্কেট, হোম রেসিপি, ক্লিফটন গ্রুপ ও অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল-এর অংশগ্রহণে অনুষ্ঠিত এই ফুটসাল কার্নিভালে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান গ্রুপ এবং রানার-আপ হয়েছে উৎসব সুপার মার্কেট।
শীর্ষ মার্চেন্টদের নিয়ে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কার্নিভালে প্রতিষ্ঠানগুলোর কর্মীরা আনন্দ ও খেলার মাধ্যমে পারস্পারিক সম্পর্ক ও যোগাযোগকে আরও জোরদার করতে পেরেছেন।
নিয়মিত যোগাযোগের বাইরে বিকাশও তার মার্চেন্টদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ পেয়েছে। কার্নিভাল-এর ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়নসহ বিজয়ী দলগুলোর হাতে ট্রফি তুলে দেন বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।