সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দ্বিতীয় মিউচুয়াল ফান্ড “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড” -এর পাবলিক সাবস্ক্রিপশন নির্ধারিত সময়ের অনেক আগেই সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত ৪৫ কার্যদিবসের সময়সীমার প্রায় ২৫ কার্যদিবস আগেই ফান্ডটির সাবস্ক্রিপশন সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
ফান্ডটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ ও আস্থার কারণেই নির্ধারিত সময়ের আগেই ফান্ডটির সাবস্ক্রিপশন পূর্ণ করা সম্ভব হয়েছে।
ইতোমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফান্ডটির কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১২ মার্চ ২০২৬ থেকে ফান্ডটি আনুষ্ঠানিকভাবে নিয়মিত কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি আগামী ১৫ মার্চ ২০২৬ থেকে বিনিয়োগকারীদের জন্য ইউনিট ক্রয়-বিক্রয় ও নতুন করে বিনিয়োগের সুযোগ উন্মুক্ত থাকবে।
ফান্ডটির সাবস্ক্রিপশন সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সম্মানিত স্পনসর, বিনিয়োগকারী, ট্রাস্টি, কাস্টোডিয়ান, সংশ্লিষ্ট ব্যাংকসমূহ এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড জানিয়েছে, ভবিষ্যতেও শরিয়াহভিত্তিক বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, নৈতিক ও টেকসই বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং দেশের পুঁজিবাজারের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
এমএমএইচ/এসএম