• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ১৪:৪৫
অ+
অ-
ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এরইমধ্যে বিপনি বিতানগুলোতে পছন্দের জিনিস কেনাকাটায় মানুষের উপস্থিতি রীতিমতো ভিড়ে পরিণত হয়েছে। আর নতুন পোশাকের সঙ্গে মানানসই করে অনেক নারীই এখন বেছে নিচ্ছেন হালকা ও আকর্ষণীয় গহনা। 

বিজ্ঞাপন

বিশেষ করে ট্রেন্ডি চুড়ি, নাকফুল, কানের দুল, ব্রেসলেট এবং হালকা গোল্ড প্লেটেড বিভিন্ন গহনার চাহিদা বেশি দেখা যাচ্ছে। কম দামে নানা ডিজাইন ও রঙের এসব অলংকার সহজেই পাওয়া যাওয়ায় ঈদের বাজারে সেগুলোকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের রঙিন আমেজ।

রোববার (১৫ মার্চ) রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ঘুরে এমন চিত্রই দেখা গেছে। 

সরেজমিনে দেখা যায়, তরুণী ও গৃহিণীদের ভিড় বেশি অলংকারের দোকানগুলোতে। ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে অনেকে কিনছেন সিটি গোল্ডের চুড়ি, আংটি, ব্রেসলেট ও চেইন। আবার অনেকেই বেছে নিচ্ছেন নাকফুল, কানের দুল, হিজাব পিন, পেনডেন্ট সেট, আংটি ও বিভিন্ন ধরনের গোল্ড প্লেটেড গহনা। ছোট ছোট এসব গহনা কম দামে পাওয়া যাওয়ায় ক্রেতাদের আগ্রহও বেশি।

বিজ্ঞাপন

দোকানিরা জানান, এবার ঈদ উপলক্ষ্যে বিশেষ করে গোল্ড প্লেটেড গহনার বিক্রি বেড়েছে। এসব গহনার দাম তুলনামূলক কম হওয়ায় অনেকেই একসঙ্গে কয়েকটি আইটেম কিনছেন। দোকানগুলোতে সিটি গোল্ডের চুড়ি মান ও ডিজাইনভেদে সাধারণত ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। নাকফুল ৮০ থেকে ৪০০ টাকা, হিজাব পিন ৫০ থেকে ২০০ টাকা, ব্রেসলেট ২০০ থেকে ৮০০ টাকা এবং চেইন ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া ছোট পেনডেন্ট সেটের দাম পড়ছে ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে।

dhakapost

গহনার পাশাপাশি প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদে সাজগোজের জন্য অনেকেই কিনছেন লিপস্টিক, ফাউন্ডেশন, আইলাইনার, মাসকারা, নেইলপলিশ ও ব্লাশঅনসহ বিভিন্ন মেকআপ পণ্য। কিছু ক্রেতা আবার গহনার সঙ্গে মিলিয়ে মেকআপ সামগ্রীও কিনছেন।

নিউমার্কেটে গহনা কিনতে আসা এক ক্রেতা জানান, ঈদে নতুন পোশাকের সঙ্গে মানানসই কিছু অলংকার কিনতে এসেছেন তিনি। সোনার গহনা কেনা অনেকের পক্ষে সম্ভব না হওয়ায় সিটি গোল্ড বা গোল্ড প্লেটেড গহনা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

সঞ্জয় সাহা নামের এক দোকানি বলেন, ঈদ যত ঘনিয়ে আসছে ততই ক্রেতার সংখ্যা বাড়ছে। বিশেষ করে তরুণীরা কম দামের কিন্তু আকর্ষণীয় ডিজাইনের গহনা বেশি কিনছেন। ঈদের আগে বিক্রি আরও বাড়বে বলে আশা এই বিক্রেতার।

ছমির উদ্দিন নামের আরেক বিক্রেতা বলেন, হিজাব পিন, চুড়ি, নাকফুল, কানের দুল কেউ যদি পরিমাণে বেশি নেয় তবে দাম কিছুটা কমিয়ে রাখা যায়। আমার এখানে হিজাব পিন মানভেদে ৫০-১৫০ টাকা, চুড়ি ১৫০-৩০০ টাকা, নাকফুল ৫০-৮০ টাকা এবং কানের দুল ১০০-২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। 

অন্যদিকে নিউমার্কেটের বিভিন্ন কাপড়ের দোকানেও ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে। ঈদ সামনে রেখে পছন্দের পোশাক কিনতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। অনেককে নতুন জামা-কাপড়ের সঙ্গে মানানসই ওড়না, হিজাব এবং অন্যান্য সাজসজ্জার উপকরণ বেছে নিতেও দেখা গেছে।

আরএইচটি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঈদুল ফিতরঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

চট্টগ্রামে ঈদবাজারে ক্রেতাদের ঢল, ফুটপাতে কেনাকাটার ধুম

চট্টগ্রামে ঈদবাজারে ক্রেতাদের ঢল, ফুটপাতে কেনাকাটার ধুম

ঈদ উপলক্ষ্যে ৫ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ

ঈদ উপলক্ষ্যে ৫ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ