• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ২১:২৩
অ+
অ-
ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা

দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনে অংশ নিয়ে ফ্রিজ ও টিভিসহ বিভিন্ন উপহার পেয়েছেন আরও ২৭ জন ক্রেতা। সম্প্রতি গাজীপুর, নীলফামারী, টাঙ্গাইল ও সিলেটের বিভিন্ন অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব পণ্য তুলে দেওয়া হয়। উপহারপ্রাপ্তদের মধ্যে গাজীপুরের ৪ জন, নীলফামারীর ১০ জন, টাঙ্গাইলের ৫ জন এবং সিলেটের ৮ জন ক্রেতা রয়েছেন।

বিজ্ঞাপন

বর্তমানে দেশজুড়ে চলছে ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩’। এই ক্যাম্পেইনের আওতায় পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই গ্রাহকরা পাচ্ছেন কোটি কোটি টাকার পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার সুবিধা। গত বছরের ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই সিজনে ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন ও ওভেনসহ বিভিন্ন পণ্য ফ্রি পাচ্ছেন। ঈদুল ফিতর পর্যন্ত গ্রাহকরা এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি সংশ্লিষ্ট জেলাগুলোতে আয়োজিত পৃথক অনুষ্ঠানে ক্রেতাদের হাতে উপহার তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। প্রিয় তারকার কাছ থেকে উপহার পেয়ে বিজয়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

গাজীপুর থেকে উপহার পেয়েছেন মো. রোকনুজ্জামান, মুসাব্বির রহমান, মো. মাসুদ ও জান্নাতুল মাওয়া। তাদের মধ্যে তিনজন পেয়েছেন সাইড-বাই-সাইড ফ্রিজ ও ফ্রিজার। অন্য ক্রেতা জান্নাতুল মাওয়া ৩২ ইঞ্চির টিভি কিনে উপহার হিসেবে পেয়েছেন ৪২ ইঞ্চির টেলিভিশন। নীলফামারীতে উপহারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মোছা. রিতা, সলেমান আলী, মো. রতন মিয়া, বুলু কুমার রায় ও সাজ্জাদ হোসেনসহ ১০ জন; যারা প্রত্যেকে ফ্রিজ কিনে আরেকটি নতুন ফ্রিজ উপহার পেয়েছেন।

বিজ্ঞাপন

একইভাবে টাঙ্গাইলের মো. জলিল, মো. শামীম ও হুমায়ুন কবিরসহ ৫ জন এবং সিলেটের মাহবুব আলম, মতিয়া বেগম ও লক্ষ্মীপুর সেন্ট্রাল জামে মসজিদ কর্তৃপক্ষসহ ৮ জন সৌভাগ্যবান ক্রেতা ওয়ালটনের উপহার লাভ করেন।

অনুষ্ঠানে আমিন খান বলেন, ঈদে ক্রেতাদের মুখে হাসি ফোটাতে পেরে ওয়ালটন পরিবার অত্যন্ত আনন্দিত। আমরা সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য তৈরি করছি। বর্তমানে ওয়ালটন পণ্য বিশ্বের ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। আমাদের প্রত্যাশা, আপনারা সবসময় ওয়ালটনের পাশেই থাকবেন।

এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত

দুর্নীতি মামলাকর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত

২০ বছর সহযোগী প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

২০ বছর সহযোগী প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কিনবে প্যারামাউন্ট টেক্সটাইল

বুধবার ও বৃহস্পতিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

বুধবার ও বৃহস্পতিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি

মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি