গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর যৌথ উদ্যোগে ঋণগ্রহীতাদের জন্য লাইফ ইন্স্যুরেন্স সুবিধার আওতায় বিমা দাবির অর্থ হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
এই চুক্তির আওতায় এফআইভিডিবি থেকে ঋণ গ্রহণকারী সদস্যরা স্বয়ংক্রিয়ভাবে লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার অন্তর্ভুক্ত থাকেন। ফলে কোনো ঋণগ্রহীতা ঋণ পরিশোধের আগে মৃত্যুবরণ করলে তার বকেয়া ঋণের দায় গার্ডিয়ান লাইফ বহন করে।
সম্প্রতি এফআইভিডিবি–এর দুই ঋণগ্রহীতা অঞ্জুয়ে নায়েক ও জাফুরা বেগম যথাক্রমে ৭০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণ পরিশোধের আগেই ৬ ফেব্রুয়ারি অতিরিক্ত জ্বরজনিত কারণে অঞ্জুয়ে নায়েক এবং ৮ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে জাফুরা বেগম মারা যান।
এই পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল সিলেটের খাদিমনগরের কল্লাগ্রামে অবস্থিত এফআইভিডিবি হেডকোয়ার্টারে গার্ডিয়ান লাইফ এবং এফআইভিডিবি–এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে গার্ডিয়ান লাইফ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাসিহুল মোস্তফা (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড ইপিএমও); নওশাদুল করিম চৌধুরী (ভাইস প্রেসিডেন্ট মাইক্রো, ডিজিটাল চ্যানেল এবং এডিসি); রাফায়েত সিদকদার রজত (ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস); দিতিপ্রিয়া রায় চৌধুরী (সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) এবং আসিফ বিন মুজিব (সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাইক্রো, ডিজিটাল চ্যানেল এবং এডিসি) সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এফআইভিডিবি–এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম (বোর্ড মেম্বার); সৈয়দ ইশতিয়াক আহমেদ (বোর্ড মেম্বার); বজলে মোস্তফা রাজী (এক্সিকিউটিভ ডিরেক্টর) সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দিতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, প্রত্যেকটি বিমা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পরিবারটি যা হারিয়েছে তা কখনোই পূরণ করা সম্ভব নয়। তবে আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুততম সময়ে তাদের প্রাপ্য বিমা দাবির অর্থ তাদের হাতে পৌঁছে দিতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের সুরক্ষা নিশ্চিত করে মানুষের পাশে থাকারজন্য গার্ডিয়ান লাইফ প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞাপন
এফআইভিডিবি–এর এক্সিকিউটিভ ডিরেক্টর বজলে মোস্তফা রাজী বলেন, আমাদের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন উদ্যোগ আমাদের সদস্য ও তাদের পরিবারের জন্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করে।
