বিজ্ঞাপন

এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উদযাপন

অ+
অ-
এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উদযাপন

‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উপলক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ-ভিটিসি)-এর সহযোগিতায় দিবসটি উদযাপন করেছে। এ উপলক্ষ্যে পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী এবং সহযোগী নাজমুস সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন পিএফডিএ-ভিটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন ফেরদৌস এবং অধ্যক্ষ বেগম নুরজাহান দীপাসহ অন্যান্য কর্মকর্তারা।

বিশেষ এই দিবসটি উদযাপনের অংশ হিসেবে এমটিবি ফাউন্ডেশন গত বছর চালু করা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ মডিউল সফলভাবে বাস্তবায়নের জন্য কেয়ারগিভার, অভিভাবক ও শিক্ষকদের স্বীকৃতি প্রদান করে। এছাড়াও, প্রশিক্ষণ মডিউলটির অগ্রগতি মূল্যায়ন, অর্জিত জ্ঞান পুনর্ব্যক্তকরণ এবং অংশগ্রহণকারীদের সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে একটি সমন্বিত ফলো-আপ সেশন আয়োজন করা হয়। 

এই উদ্যোগের মাধ্যমে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন