বিজ্ঞাপন

দেশের বাজারে স্যামসাংয়ের এআই রেফ্রিজারেটর

অ+
অ-
দেশের বাজারে স্যামসাংয়ের এআই রেফ্রিজারেটর

দেশের বাজারে প্রথমবারের মতো ইন-বিল্ট এআই সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর ‘আরএফ৫৯’ নিয়ে এসেছে স্যামসাং। এআই এনার্জি মোড ও স্মার্টথিংস কানেক্টিভিটিসহ আধুনিক নানা সুবিধা সংবলিত এই ফ্রিজ স্মার্ট ও স্টাইলিশ হোম অ্যাপ্লায়েন্স প্রযুক্তিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) দুপুরে গুলশান-২–এর র‍্যাংগস ই-মার্ট শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তির এই ফ্রিজটির উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিকস ডিভিশনের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, প্রোডাক্ট প্ল্যানিংয়ের চিফ ম্যানেজার আনিকা রহমান, রিটেইল স্ট্র্যাটেজির ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাশ গুপ্ত। র‍্যাংগস ই-মার্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন র‍্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সর্দার মো. খালেদ বিন হাসান, হেড অব সেলস গোলাম আজম খান এবং জেনারেল ম্যানেজার মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে শাহরিয়ার বিন লুৎফর বলেন, বিশ্বব্যাপী জনপ্রিয় আরএফ৫৯ রেফ্রিজারেটরটি বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক করবে। বর্তমানে গ্রাহকেরা গুণগতমানের পাশাপাশি আধুনিক সুবিধা ও বিদ্যুৎ সাশ্রয়ের দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এই চাহিদার কথা বিবেচনা করেই রেফ্রিজারেটরটি তৈরি করা হয়েছে। গ্রাহকের প্রয়োজন বুঝে সময়োপযোগী পণ্য বাজারে আনার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ এই আরএফ৫৯।

র‍্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সর্দার মো. খালেদ বিন হাসান বলেন, র‍্যাংগস ই-মার্ট সবসময় গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে আসছে। গ্রাহকের পরিবর্তিত চাহিদা ও জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে আধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য ও উদ্ভাবনী সমাধান বাজারে আনা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, স্যামসাংয়ের এই রেফ্রিজারেটর সেই ধারাবাহিকতারই প্রতিফলন। ক্রেতাদের জন্য সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি আকর্ষণীয় অফার, সহজ কিস্তি সুবিধা ও বহুমুখী ইএমআই সুবিধা দেওয়া হচ্ছে, যাতে তারা সহজ ও সাশ্রয়ী উপায়ে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন।

আরএফ৫৯ রেফ্রিজারেটরটিতে রয়েছে ফ্ল্যাট-ডোর ‘বিস্পোক’ ফিনিশ, যা আধুনিক রান্নাঘরের সঙ্গে সহজেই মানিয়ে যায়। এতে যুক্ত করা হয়েছে ‘এআই এনার্জি মোড’, যা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ফ্রিজ ব্যবহারের ধরন বিশ্লেষণ করে বিদ্যুৎ খরচ কমাতে সহায়তা করে।

ফ্রিজটিতে ব্যবহৃত ‘স্মার্টথিংস’ কানেক্টিভিটি ব্যবহারকারীকে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে দূর থেকেই ফ্রিজ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের সুযোগ দেয়। ফলে ফ্রিজের দরজা খোলা থাকলে বা তাপমাত্রায় অস্বাভাবিক পরিবর্তন হলে তাৎক্ষণিক অ্যালার্ট পাওয়া যায়। এছাড়া ব্যবহারকারীরা দূর থেকেই ‘পাওয়ার কুল’ ও ‘পাওয়ার ফ্রিজ’ ফাংশন চালু করতে পারবেন।

বিজ্ঞাপন

দ্রুত কুলিং পারফরম্যান্সের ক্ষেত্রেও আরএফ৫৯ উল্লেখযোগ্য। এর ‘পাওয়ার কুল’ ও ‘পাওয়ার ফ্রিজ’ ফাংশন অন্যান্য প্রতিযোগী মডেলের তুলনায় ৩৯ মিনিট দ্রুত ঠান্ডা করতে সক্ষম। পাশাপাশি এতে ব্যবহৃত হয়েছে ‘স্পেস-ম্যাক্স’ প্রযুক্তি, যা ফ্রিজের বাইরের আকার না বাড়িয়েই ভেতরের জায়গা বাড়িয়ে দেয়। ফলে ৬৪৯ লিটারের বিশাল ধারণক্ষমতা থাকা সত্ত্বেও এটি সাধারণ রান্নাঘরের জায়গায় সহজেই স্থাপন করা যায়।

গ্রাহকেরা দেশজুড়ে র‍্যাংগস ই-মার্টের শোরুমগুলোতে গিয়ে নতুন আরএফ৫৯ রেফ্রিজারেটরটি দেখার ও কেনার সুযোগ পাবেন।

এমএইচএন/জেডএস 

বিজ্ঞাপন