চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ সূচকে নতুন করে তিনটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং তিনটি কোম্পানিকে সূচক থেকে বাদ দেওয়া হয়েছে। আগামী ২২ এপ্রিল থেকে এটি কার্যকর হবে বলে সিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি। সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হচ্ছে এবি ব্যাংক পিএলসি, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
নতুন করে যুক্ত হওয়া তিন কোম্পানিসহ সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলো হচ্ছে এসিআই, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম), বাংলাদেশ সাবমেরিন কেবল, ব্যাংক এশিয়া, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো), বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), সিটি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ডাচ্-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, জিপিএইচ ইস্পাত, গ্রামীণফোন, আইডিএলসি ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, যমুনা ব্যাংক, যমুনা অয়েল কোম্পানি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ, লাফার্জ-হোলসিম বাংলাদেশ, লংকাবাংলা ফাইন্যান্স, ম্যারিকো বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, এমজেএল বাংলাদেশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, পদ্মা অয়েল, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, রবি আজিয়াটা, শাহ্জালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সামিট পাওয়ার, দি একমি ল্যাবরেটরিজ, প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, উত্তরা ব্যাংক এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
প্রসঙ্গত, সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর বাজার মূলধন এক্সচেঞ্জটিতে তালিকাভুক্ত সব কোম্পানির বাজার মূলধনের ৭৪ দশমিক ৬৮ শতাংশ, ফ্রি ফ্লোট বাজার মূলধনের ৭৩ দশমিক ৫৭ শতাংশ এবং ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের দৈনিক গড় লেনদেনের ৩৪ দশমিক ৭৪ শতাংশই ছিল এ ৫০ কোম্পানির।
বিজ্ঞাপন
এমএমএইচ/জেডএস
