রাষ্ট্রমালিকানাধীন ন্যাশনাল টিউবস লিমিটেড দীর্ঘ বছর ধরে ভালো ব্যবসা করতে পারছে না। চলতি অর্থবছরসহ সর্বশেষ পাঁচ বছরের মধ্যে তিন বছরেই গুনতে হয়েছে লোকসান। এর মধ্যে চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) সরকারি কোম্পানিটিকে সাড়ে ৫ কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
সার সংক্ষেপ অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে ন্যাশনাল টিউবসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬০ পয়সা। এ হিসেবে আলোচ্য সময়ে কোম্পানির নিট লোকসানের পরিমাণ ৫ কোটি ৫৭ লাখ টাকার বেশি। আগের অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৭৭ পয়সা। অর্থাৎ ওই সময়ে কোম্পানির নিট মুনাফা হয়েছিল ২ কোটি ৬৮ লাখ টাকা।
এককভাবে চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকের প্রত্যেকটিতেই লোকসান করেছে ন্যাশনাল টিউবস। এর মধ্যে প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৭৭ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি ৪৬ পয়সা এবং তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি ৩৮ পয়সা লোকসান করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
কোম্পানিটি ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে যথাক্রমে ৮ কোটি ২৮ লাখ ও ১ কোটি ৮৩ লাখ টাকা নিট লোকসান করেছিল। পরের দুই অর্থবছরে ৬ কোটি ৯৬ লাখ ও ৫ কোটি ৯৯ লাখ টাকা নিট মুনাফা অর্জন হয়েছিল। এক বছর পরেই ফের বড় লোকসানের পথে রয়েছে। মাত্র ৯ মাসেই লোকসানের পরিমাণ সাড়ে ৫ কোটি টাকা ছাড়িয়েছে।
এমএমএইচ/এমএন
