তীব্র গরমের অস্বস্তি দূর করে প্রশান্তির পরশ পেতে এবং শরীর ও মনকে সতেজ রাখতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বিশেষ সুযোগ। হোটেলটির রুফটপের সুইমিং পুলে অভিজ্ঞ ট্রেইনারের তত্ত্বাবধানে এখন সাঁতার শেখার কোর্স চালু করা হয়েছে। একই সঙ্গে শারীরিক সুস্থতার জন্য চালু হয়েছে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেবা।
হোটেল কর্তৃপক্ষ জানায়, সাঁতার কেবল একটি দক্ষতা নয়, বরং এটি জীবন রক্ষার একটি অপরিহার্য হাতিয়ার। ছোট ও বড় সবার উপযোগী এই সুইমিং কোর্সে পানিভীতি দূর করার পাশাপাশি আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শরীরচর্চার চমৎকার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
১৪টি সেশনের এই কোর্সের ফি র্নিধারণ করা হয়েছে ২১,০০০ টাকা এবং আগ্রহীরা কোর্সে যুক্ত হওয়ার আগে ৩ দিনের ফ্রি ট্রায়ালের সুযোগ পাবেন। এছাড়া সীমিত সময়ের জন্য প্রিমিয়ার ক্লাব সদস্যরা ৩০% এবং সাধারণ অতিথিরা ২৫% পর্যন্ত বিশেষ ছাড় পাবেন।
অন্যদিকে, সাঁতারের পাশাপাশি ঢাকা রিজেন্সি তাদের হেলথ ক্লাবে শুরু করেছে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেবা। পরিচালিত এই সেবার তত্ত্বাবধানে ইনজুরি থেকে মুক্তি লাভ, দীর্ঘস্থায়ী ব্যথা দূর করা, শরীরের গঠন এবং ভারসাম্য ফিরিয়ে আনার জন্য আধুনিক কৌশল ব্যবহার করা হবে।
এ সেবাগুলো হোটেলের অতিথি, প্রিমিয়ার ক্লাব সদস্য এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। এছাড়া গ্রাহকদের সুবিধার জন্য ফ্লেক্সিবল টাইম টেবিল, এক্সক্লুসিভ স্টার্টিং প্যাকেজ এবং প্রয়োজনীয় কাস্টমাইজড করার সুযোগ রয়েছে।
জেআই/এসএম
