২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরের তুলনায় এই খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে ১৪০ কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট কাঠামোর বিস্তারিত তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ২ লাখ ৬৩ হাজার ৯৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে পরিচালন ব্যয় বাবদ ১ হাজার ৬১০ কোটি, উন্নয়ন ব্যয় বাবদ ২৩৪ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।
এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৭০৪ কোটি টাকা বরাদ্দ ধরা হয়। যার মধ্যে পরিচালন ব্যয় বাবদ ১ হাজার ৫৭৭ কোটি ৪১ লাখ টাকা ও উন্নয়ন ব্যয় বাবদ ১২৬ কোটি ৫৯ লাখ টাকা ধরা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে পরিচালন ব্যয় ১ হাজার ৪২৪ কোটি ৪২ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয় ১৭২ কোটি ৮৩ লাখ টাকা।
এনআই/এনএফ
