দেশীয় মোবাইল ফোন উৎপাদন শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর ছাড়ের উদ্যোগ নিয়েছে সরকার। বাজেটে স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২টি কাঁচামাল আমদানির ক্ষেত্রে অগ্রিম করের (এটি) হার কমানোর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২টি কাঁচামাল আমদানির ক্ষেত্রে অগ্রিম কর (এটি) ৫ শতাংশ ও ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কর্তনের হারও কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে এ খাতে উৎসে কর কর্তনের হার ১২ শতাংশ থাকলেও তা কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব পেশ করা হবে। এটি দেশের ৫৫তম বাজেট এবং এছাড়া বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরুর প্রথম বাজেট উপস্থাপন।
জেইউ/এসএম
