বিশ্ব শুল্ক সংস্থার একটি প্রজেক্টের ম্যানেজার হিসেবে বেলজিয়ামে গিয়ে ফেরত না আসায় কাস্টমস ও আবগারি বিভাগের উপ-কমিশনার মো. শহিদুজ্জামান সরকারকে চাকরি থেকে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
এনবিআর সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩ নভেম্বর এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এরপর সরকারি নিয়ম অনুসরন করে বিভাগীয় মামলা দায়ের করার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ), ৩(গ) ও ৪ (৩) অনুযায়ী "অসদাচরণ” ও "পলায়ন” এর অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর আগে তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে শহিদুজ্জামান সরকারকে দোষী সাব্যস্ত করে কেন তাকে "চাকরি হতে বরখাস্ত" করা হবে না সে মর্মে দুইবার কারণ দর্শানো নোটিশ দিলেও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তিনি।
আরএম/এসএম
