বিজ্ঞাপন

অবকাঠামো উন্নয়নে সরকারের ৫৬০০ কোটি টাকার সুকুক, মুনাফার হার ৯.৭৫ শতাংশ

অবকাঠামো উন্নয়নে সরকারের ৫৬০০ কোটি টাকার সুকুক, মুনাফার হার ৯.৭৫ শতাংশ

বাজারে আসছে সরকারের ৫৬০০ কোটি টাকার বিনিয়োগ সুকুক। এই সুকুকের নিলাম সোমবার (২২ জুন) অনুষ্ঠিত হবে। এতে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েই বিনিয়োগ করতে পারবেন। ২২ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিলামে অংশ নিতে পারবেন বিনিয়োগকারীরা।

জানা গছে, দেশের অবকাঠামো উন্নয়নে অর্থায়নের এই সুকুক বাজারে আনছে সরকার। এই সুকুকের অর্থ ঘূর্ণিঝড়, আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্প এর অর্থায়নে ব্যবহৃত হবে।

সুকুকটির মেয়াদ হবে ৫ বছর। এতে বিনিয়োগ করে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ হারে মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। প্রতি ছয় মাস অন্তর মুনাফা বিতরণ করা হবে। এই সুকুকে সর্বনিম্ন ১০ হাজার টাকা বিনিয়োগ করে অংশ নেওয়া যাবে। বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন প্রতিষ্ঠানও এতে বিনিয়োগের সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা গ্রাহকের রক্ষিত হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের শারিয়া সিকিউরিটিজ মডিউল (এসএসএম) ব্যবহার করে নিলাম কার্যক্রম সম্পন্ন হবে।

নতুন বিনিয়োগকারীদের নিলামে নিতে হলে খুলতে হবে ‘সুকুক ইনভেস্টর (এসআই) আইডি’। যারা আগে থেকেই সুকুকে বিনিয়োগ করেছেন, তাদের নতুন করে আইডি খুলতে হবে না।

এসআই/জেডএস

বিজ্ঞাপন