বিজ্ঞাপন

২০২৫ সালে বাটা সু’র ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

২০২৫ সালে বাটা সু’র ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের জন্য ঘোষিত ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা।

এক বিজ্ঞপ্তিতে বাট সু জানিয়েছে, আজকের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ১৪৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ (ইতোমধ্যে প্রদান করা হয়েছে) ও ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশে অনুমোদন দিয়েছে। 

সভায় পরিচালকদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, পরিচালক ক্লিফোর্ড গ্যারি রয়টার, স্বতন্ত্র পরিচালক ফারজানাহ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক রিয়াজুল হক চৌধুরী, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ এবং কোম্পানি সচিব রিয়াজুর রেজা মো. ফয়সাল উপস্থিত ছিলেন।

সভা শেষে চেয়ারম্যান কোম্পানির মূল্যবান শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সরকারের প্রতি তাদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএমএইচ/এনএফ