বিজ্ঞাপন

হবিগঞ্জ ও সিলেটে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’র নতুন শোরুম চালু

হবিগঞ্জ ও সিলেটে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’র নতুন শোরুম চালু

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল-এর স্পোর্টস চেইন শপ দুরন্ত স্পোর্টস গ্যালারির দুটি নতুন শোরুম চালু হয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সদর ও সিলেটের উপশহরে। সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল শোরুম দুটি উদ্বোধন করেন।

নতুন এ দুটি শোরুমে বিভিন্ন ধরনের বাইসাইকেল ও বাইসাইকেল এক্সেসরিজ, ফিটনেস সামগ্রী, ক্রিকেট ও ফুটবল খেলার নানা ধরনের সরঞ্জাম, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর অফিসিয়াল ফুটবল, জার্সি ও ফুটবল বুটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী পাওয়া যাবে, যা সব বয়সী ক্রেতাদের চাহিদা পূরণ করবে।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’র মূল লক্ষ্য হলো দেশব্যাপী মানসম্মত ও আধুনিক স্পোর্টস ও ফিটনেস পণ্য সহজলভ্য করা। আমরা বর্তমানে আমাদের পণ্যের একটি বড় অংশ দেশেই উৎপাদন করছি এবং আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করছি, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

তিনি আরও বলেন, ‘খেলাধুলা একটি সুস্থ, সুশৃঙ্খল ও উৎপাদনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদক ও অন্যান্য নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই আমরা চাই দেশের আরও বেশি তরুণ খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হোক।’

তিনি বলেন, ‘গ্রাহকদের আস্থা, পণ্যের গুণগতমান ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দুরন্ত স্পোর্টস গ্যালারি তার পণ্যের পরিসর ও শোরুম নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রাখবে।’

এ সময় দুরন্ত স্পোর্টস গ্যালারি’র বিজনেস হেড সিরাজুল গনি মঞ্জু, হেড অব সেলস কামাল হোসেন, ব্র্যান্ড ম্যানেজার আসিফ আবদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোক্তাদের হাতে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ক্রীড়া ও ফিটনেস সামগ্রী পৌঁছে দিতে ২০১৬ সালে যাত্রা শুরু করে দুরন্ত স্পোর্টস গ্যালারি। বর্তমানে রাজধানীসহ সারাদেশে প্রতিষ্ঠানটির প্রায় ১৬১টি শোরুম রয়েছে এবং ক্রীড়া ও ফিটনেস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম ক্রমাগত সম্প্রসারণ করে যাচ্ছে।

বিজ্ঞাপন