বিজ্ঞাপন

আইইউবিতে চালু হলো ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’

আইইউবিতে চালু হলো ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি)- স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ ডিপার্টমেন্ট অব জেনারেল ম্যানেজমেন্ট বিভাগ আনুষ্ঠানিকভাবে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর : বিল্ডিং অ্যাকাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি' শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন- আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ।

প্যানেল আলোচনা শুরু করেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ এবং ডিপার্টমেন্ট অব জেনারেল ম্যানেজমেন্টের প্রধান, অধ্যাপক ড. মো. মামুন হাবিব। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে প্রাণবন্ত প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রহিম আফরোজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ও সিইও নিয়াজ রহিম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের পরিচালক মির্জা সজিব রায়হান এবং বিশ্বব্যাংকের পার্টনার ড. মো. মাহবুব আলম।

অনুষ্ঠানের সমাপনীতে আইইউবির উপ-উপাচার্য প্রফেসর ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমএমএইচ/আরএফ