মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. (এমটিবি) তাদের প্রথম একক আইএফআরএস এস১ ও এস২ প্রকাশনা ‘ক্লাইমেট ক্যাটালিস্ট ফর রেজিলিয়েন্স ২০২৫’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেছে। সম্প্রতি এমটিবি টাওয়ারের স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের বিশেষজ্ঞদের পরিচালনায় ‘সাসটেইনেবল ফাইন্যান্স এবং বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমসমূহ’ শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান ব্যাংকের বিভিন্ন বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন।
প্রধান নির্বাহীর বক্তব্যে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বর্তমানে ব্যাংকিং খাতের একটি কৌশলগত অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রথম একক আইএফআরএস এস১ ও এস২ ডিসক্লোজার প্রকাশ এবং টেকসই অর্থায়নের প্রতি আমাদের ধারাবাহিক মনোযোগের মাধ্যমে এমটিবি দায়িত্বশীল ব্যাংকিং পরিচালনা করতে এবং বাংলাদেশের একটি পরিবেশবান্ধব ও টেকসই অর্থনীতিতে রূপান্তরের প্রক্রিয়াকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানের শুরুতে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও উসমান রাশেদ মুয়ীন বলেন, এমটিবি’র প্রথম একক আইএফআরএস এস১ ও এস২ প্রকাশনা আমাদের সাসটেইনেবিলিটি যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জলবায়ু সংক্রান্ত স্বচ্ছ তথ্য প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ও রিফাইন্যান্স স্কিমসমূহ আমাদের সক্ষমতা শক্তিশালী করতে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি, মো. শামসুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও, উসমান রাশেদ মুয়ীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেল ব্যাংকিং ডিভিশন, মো. শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, এ.কে.এম. তারেক এবং হেড অব সাসটেইনেবিলিটি, তাহমিনা জেড. খান। এছাড়াও অন্যান্য অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
জেআই
