চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে সিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। এ ইনডেক্সে নতুন করে চারটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর বাদ দেওয়া হয়েছে আগের চারটি কোম্পানিকে। এ ইনডেক্স আগামী ৩০ জুলাই থেকে কার্যকর হবে।
সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইনডেক্সে নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো— গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।
বাদ পড়া কোম্পানিগুলো হলো— ক্রাউন সিমেন্ট পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি।
সিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৪৪ দশমিক ৬৯ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ৪৩ দশমিক ১৩ শতাংশ।
নতুন করে যুক্ত করে চার কোম্পানিসহ ৩০ কোম্পানির নাম হলো— বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিএসআরএম স্টিলস, সিটি ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, আইডিএলসি ফাইন্যান্স, আইটি কনসালট্যান্টস, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, পাইওনিয়র ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, সোনালি পেপার অ্যান্ড বোর্ডস মিলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, একমি ল্যাবরেটরিজ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
এমএমএইচ/এসএএস
