বাংলাদেশের জীবনধারা ও বিনোদন খাতে নতুন মাত্রা যোগ করতে যাত্রা শুরু করল ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’। একই ছাদের নিচে প্রিমিয়াম ডাইনিং ও আধুনিক প্রযুক্তিনির্ভর বিনোদনের সুব্যবস্থা নিয়ে আকিজ ইনসাফ গ্রুপের এই দুটি ব্যতিক্রমী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিলউদ্দিন উপস্থিত থেকে নতুন এই দুই প্রতিষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করেন। বিশেষ মুহূর্তগুলোকে অর্থবহ ও স্মরণীয় করে তুলতেই সব বয়সী দর্শনার্থীদের জন্য আন্তর্জাতিক মানের এই লাইফস্টাইল সুবিধা উন্মোচন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
‘দ্য গ্র্যান্ডিয়র’ মূলত একটি প্রিমিয়াম ফুড ডেস্টিনেশন। নান্দনিক স্থাপত্য ও অভিজাত পরিবেশে গ্রাহকরা এখানে উপভোগ করতে পারবেন দেশি-বিদেশি বৈচিত্র্যময় স্বাদের খাবার। পরিবার বা বন্ধুদের সঙ্গে বিশেষ উদযাপন ও সময় কাটানোর দারুণ এক পরিবেশ তৈরি করা হয়েছে এখানে।
অন্যদিকে, ‘প্লেফিনিটি’ নির্মিত হয়েছে মহাকাশ-অনুপ্রাণিত আধুনিক নকশায়। শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক—সব বয়সের মানুষের জন্য এতে রয়েছে অত্যাধুনিক গেমিং, ইন্টারঅ্যাকটিভ আকর্ষণ ও রোমাঞ্চকর অভিজ্ঞতা।
বাংলাদেশের প্রিমিয়াম লাইফস্টাইল, খাবার এবং বিনোদনের জগতে এক নতুন অধ্যায় রচনার প্রত্যয় প্রকাশ করেছে আকিজ ইনসাফ গ্রুপ।
জেআই
