দেশের অন্যতম শীর্ষ নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই পরিবেশক সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ সম্মেলনে আরএফএল ইউপিভিসি ডোর, কসমিক ডোর, উডি ডোর, কমফি পিভিসি ফ্লোর ম্যাট, কমফি রেক্সিন, কমফি সিনথেটিক লেদার, সাপোর্ট ইউপিভিসি শিট, আরএফএল নেট এবং ট্রেন্ডি আলমিরার প্রায় ৪০০ পরিবেশক অংশ নেন।
এসময় ব্যবসায়িক অবদানের স্বীকৃতিস্বরূপ মোট চারটি সেলস ক্যাটাগরির প্রতিটিতে সেরা ১০ পরিবেশককে ‘ন্যাশনাল পজিশনাল ডিলার’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। এছাড়া অন্যান্য পরিবেশকদের বিক্রয় সাফল্যের ভিত্তিতে ‘জোনাল পজিশন ডিলার’ সম্মাননা দেওয়া হয়।
সেরা পরিবেশকদের হাতে সম্মাননা তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর এন পাল। এসময় তিনি পরিবেশকদের উদ্দেশ্যে ব্যবসার সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অর্জন, দেশের উন্নয়নে অবদান, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে পণ্যের ব্যবহার এবং গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ হোম ইন্টেরিয়র সমাধান নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
আরএফএল বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক দিলীপ কুমার সূত্রধর বলেন, সিলেট ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ইপিজেডসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে আরএফএল বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের পণ্য ব্যবহৃত হয়েছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। আগামী দিনেও উন্নত প্রযুক্তি, মানসম্পন্ন পণ্য এবং উদ্ভাবনী সমাধানের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে আমরা কাজ করে যাব।
সম্মেলনে আরএফএল এর চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএফ
