শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি ও ন্যাশনাল ব্যাংক পিএলসির চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচিত ছয় মাসে ইস্টার্ন ব্যাংকের মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে এবং ন্যাশনাল ব্যাংকের লোকসান আরো বেড়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত ব্যাংক দুটি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) পৃথক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ইস্টার্ন ব্যাংক
চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৪ পয়সা। ফলে ইপিএস বেড়েছে ৫৩ পয়সা বা ২৫ শতাংশ।
আর দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২০ পয়সা। এ সময়ে ইপিএস বেড়েছে ২৬ পয়সা বা ২২ শতাংশ। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৭১ পয়সা।
ন্যাশনাল ব্যাংক
চলতি বছরের প্রথম ছয় মাসে ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৬ পয়সা। এতে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৪ টাকা ৪ পয়সা বা ১৩২ শতাংশ।
আর দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৭ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৪ টাকা ৪৯ পয়সা।
এমএমএইচ/জেডএস
