বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম কমানো হয়েছে। আগস্ট মাসের জন্য প্রতি লিটাত তেলের দাম ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ রাত থেকে কার্যকর হবে।
এর আগে জুলাই মাসের জন্য প্রতি লিটার তেলের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমে ১০৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
ওএফএ/এসএম
