ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে ফাইন্যান্স ডিরেক্টর ও ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মিজানুর রহমান সিদ্দিকী স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের রুম বুকিং, রেস্টুরেন্ট, সোশ্যাল ইভেন্ট, হেলথ ও ওয়েলনেসসহ বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।
উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
এমএন
