মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে ঢাকায় অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে চিঠিটি হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে হস্তান্তর করেন।
চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
চিঠি হস্তান্তরের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
এমএসআই/এসএএস
