বিজ্ঞাপন

ফুডির ‘সেলিব্রেটিং আওয়ার ফুডি হিরোজে’ সম্মানিত শতাধিক ডেলিভারি পার্টনার

ফুডির ‘সেলিব্রেটিং আওয়ার ফুডি হিরোজে’ সম্মানিত শতাধিক ডেলিভারি পার্টনার

দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি কুইক-কমার্স প্ল্যাটফর্ম ফুডি তার ডেলিভারি পার্টনারদের অসামান্য অবদান ও নিষ্ঠাকে স্বীকৃতি দিতে আয়োজন করেছে বিশেষ সম্মাননা অনুষ্ঠান ‘সেলিব্রেটিং আওয়ার ফুডি হিরোজ’।

তেজগাঁওয়ের রহমান’স রেগনাম সেন্টারে অবস্থিত ফুডির প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য ১০০-এরও বেশি ডেলিভারি পার্টনারকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। সময়ানুবর্তিতা, ধারাবাহিকতা, অর্ডার সম্পাদনের দক্ষতা, গ্রাহকসেবা এবং সামগ্রিক পারফরম্যান্সসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে সেরা পারফর্মারদের নির্বাচন করা হয়।

সেরা পারফর্মারদের জন্য ছিল বিশেষ ও প্রিমিয়াম পুরস্কার। এর মধ্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট ও থাকার ব্যবস্থা ছাড়াও স্মার্টফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারবাডসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফুডির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. শাহনেওয়াজ মান্নান। এ সময় তিনি বলেন, ফুডির দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা নিশ্চিত করতে আমাদের ডেলিভারি পার্টনাররা প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার তারা। ভবিষ্যতে আরও বড় পরিসরে তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে ফুডির অপারেশনস টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আফসার আহমেদ, মোহাম্মদ সোহেল রানা, আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘সেলিব্রেটিং আওয়ার ফুডি হিরোজ’ উদ্যোগটি ফুডির ডেলিভারি পার্টনারদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের কল্যাণ, অনুপ্রেরণা এবং অপারেশনাল উৎকর্ষতার প্রতি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে তুলে ধরে।

এসএএস

বিজ্ঞাপন