বিজ্ঞাপন

অবলুপ্ত ভ্যানগার্ড ফান্ডের অর্থ বুঝে পেলেন ইউনিটহোল্ডাররা

অবলুপ্ত ভ্যানগার্ড ফান্ডের অর্থ বুঝে পেলেন ইউনিটহোল্ডাররা

অবলুপ্ত বা অবসায়নের পর ‘ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’-এর প্রাপ্য অর্থ ইউনিটহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে।

ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে।

বিজিআইসির দেওয়া তথ্য অনুযায়ী, ফান্ডটি অবসায়নের পর প্রাপ্য অর্থ গত ৬ আগস্ট ইউনিটহোল্ডারদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) রেকর্ড অনুযায়ী, ব্যাংক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে (বিইএফটিএন) এসব অর্থ বিতরণ করা হয়েছে।

ট্রাস্টি জানিয়েছে, বিতরণ করা অর্থের ওপর প্রযোজ্য কোনো কর বা অন্যান্য আর্থিক দায় থাকলে তার দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের নিজেদের বহন করতে হবে।

এমএমএইচ/এসএএস/এনএফ