বিজ্ঞাপন

এমটিবির অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এমটিবির অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) ‘অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা ২০২৬’ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকার এমটিবি টাওয়ারের স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়ামে হাইব্রিড পদ্ধতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, চৌধুরী আখতার আসিফ; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং, মোঃ শাফকাত হোসেন; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার, উসমান রাশেদ মুঈন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, এ. কে. এম. তারেক উপস্থিত ছিলেন। 

এছাড়া ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানরা, শাখা ব্যবস্থাপকরা এবং অর্ধবার্ষিক পুরস্কার বিজয়ী কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, এ. কে. এম. তারেক ব্রাঞ্চ ব্যাঙ্কিং ডিভিশনের অর্ধবার্ষিক ব্যবসায়িক কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন এবং ব্রাঞ্চ নেটওয়ার্কের প্রবৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, চৌধুরী আখতার আসিফ ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসার পারফরম্যান্স পর্যালোচনা করেন এবং এমটিবি-এর রূপকল্প ও লক্ষ্য অর্জনে ভবিষ্যতের কর্মপরিকল্পনাসহ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান খেলাপি ঋণ আদায়, ভবিষ্যৎ ব্যবসা পরিকল্পনা, আমানত সংগ্রহ, ঋণ প্রবৃদ্ধি এবং সর্বোচ্চ মানের গ্রাহক সেবা নিশ্চিত করার বিষয়ে শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় কৌশলগত পরামর্শ দেন।

অংশগ্রহণকারীরা ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশনের অর্ধবার্ষিক ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা করেন এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক আর্থিক সেবার মাধ্যমে আমানত সংগ্রহ, ঋণ প্রবৃদ্ধি, গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের প্রথম অর্ধে অসামান্য পারফরম্যান্সের জন্য সেরা শাখা এবং কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজনটি এমটিবি’র কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যাংকটির কর্মকর্তা ও শাখাগুলোর অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ব্যাংকের উৎকর্ষতা, গ্রাহককেন্দ্রিকতা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়।

জেআই

বিজ্ঞাপন