বিজ্ঞাপন

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো তিন মিউচুয়াল ফান্ড

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো তিন মিউচুয়াল ফান্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন মিউচুয়াল ফান্ড ২০২৫-২৬ অর্থবছরের জন্য ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফান্ডগুলো হলো— সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড এবং এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড।

বুধবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এই সিদ্ধান্ত জানিয়েছে ফান্ডগুলোর ট্রাস্টি।

তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। গত ৩০ জুন বাজারদরে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদমূল্য (এনএভিপিইউ) ছিল ৯ টাকা ১ পয়সা।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ৩৫ পয়সা। গত ৩০ জুন ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ৮ টাকা ৩১ পয়সা।

এছাড়া এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ৪৯ পয়সা। গত ৩০ জুন বাজারদরে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য ছিল ১০ টাকা।

এর আগে ১৬ আগস্ট মুনাফা সত্ত্বেও লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয় ৭ ফান্ডের ট্রাস্টি। ফান্ড হলো— আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১ এবং ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড।

এমএমএইচ/এমএন