শাহ্ সিমেন্ট ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (IAB)-এর দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতায় আয়োজিত Inspire & Impact অনুষ্ঠানে IAB-এর আগারগাঁও প্রাঙ্গণের সম্প্রসারণের আনুষ্ঠানিক গ্রাউন্ড ব্রেকিং এবং ‘SHAH CEMENT ARENA’-এর উন্মোচনের মধ্য দিয়ে সূচিত হলো নতুন এক অধ্যায়।
এই উদ্যোগ স্থাপত্য অঙ্গনের সঙ্গে শাহ্ সিমেন্টের দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং পেশাগত যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সৃজনশীল সংলাপের সুযোগ তৈরিতে ব্র্যান্ডটির অঙ্গীকারকে তুলে ধরে। সহযোগিতার অংশ হিসেবে IAB-এর প্রাঙ্গণ সম্প্রসারণে শাহ্ সিমেন্ট সহায়তা করছে, যার আওতায় প্রায় ১১,০০০ বর্গফুটের একটি বেজমেন্ট এবং তিনতলা একটি কনফারেন্স ও এক্সিবিশন সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
নতুন স্থাপনার মাল্টিপারপাস বেজমেন্টটির নামকরণ করা হয়েছে ‘SHAH CEMENT ARENA’। স্থপতি ও স্থাপত্য অঙ্গনের সদস্যদের জন্য এই পরিসরটি কনফারেন্স, প্রদর্শনী, পেশাগত আয়োজন ও জ্ঞান বিনিময়ের একটি নিবেদিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। শাহ্ সিমেন্টের ভাবনায়, নির্মাণ শুধু স্থাপনা তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এমন পরিসর তৈরি করাও নির্মাণের অংশ, যেখানে মানুষ, ভাবনা ও সম্ভাবনা একত্রিত হয়ে অর্থবহ প্রভাব তৈরি করতে পারে।
অনুষ্ঠানে IAB-এর এক্সিকিউটিভ কাউন্সিলের সম্মানিত সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ত সদস্যরা। গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান থেকে শুরু করে সমাপনী উদ্যাপন পর্যন্ত তাদের উপস্থিতি এই উদ্যোগের গুরুত্ব এবং স্থাপত্য অঙ্গনের সঙ্গে এর গভীর সংযোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Ar. Prof. Dr. Abu Sayeed M. Ahmed, President, Institute of Architects Bangladesh (IAB) এবং Ar. Dr. Masud Ur Rashid, General Secretary, Institute of Architects Bangladesh (IAB)। শাহ্ সিমেন্ট ও আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন Naushad Chowdhury, Brand Director – AKG, Kazi Asif Iqbal, GM – Finance, Shah Cement, এবং Ibrahim Khalil, AGM (Brand Marketing)।
IAB-এর সম্মানিত এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য এবং প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত সদস্যদের উপস্থিতির পাশাপাশি তাদের অংশগ্রহণ গ্রাউন্ড ব্রেকিং থেকে শুরু করে সমাপনী উদ্যাপন পর্যন্ত পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। অনুষ্ঠানটি শুধু একটি নতুন স্থাপনার সূচনাই নয়, বরং শাহ্ সিমেন্ট ও স্থাপত্য অঙ্গনের দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতাকেও তুলে ধরে।
গ্রাউন্ড ব্রেকিং, SHAH CEMENT ARENA-এর উন্মোচন এবং শাহ্ সিমেন্ট ও IAB-এর দীর্ঘদিনের সহযোগিতাকে উদ্যাপনের মধ্য দিয়ে Inspire & Impact হয়ে ওঠে স্থাপত্য অঙ্গনের ভবিষ্যৎ নিয়ে সম্মিলিত ভাবনা ও সহযোগিতার একটি বিশেষ আয়োজন।
SHAH CEMENT ARENA-এর মাধ্যমে শাহ্ সিমেন্ট ও IAB-এর যৌথ পথচলা আরও এক ধাপ এগিয়ে গেল—এমন একটি পরিসর তৈরির লক্ষ্যে, যেখানে মানুষ একত্রিত হবে, ভাবনার বিনিময় হবে এবং নতুন সম্ভাবনার জন্ম নেবে।
আরএফ
