বিজ্ঞাপন

ঢাকায় রাইড শেয়ারিং সেবা চালু করল গাড়িবুক

ঢাকায় রাইড শেয়ারিং সেবা চালু করল গাড়িবুক

বাংলাদেশে কার রেন্টালের পর এবার রাইড শেয়ারিং সেবা শুরু করলো গাড়িবুক (Garibook)। উত্তরা, বসুন্ধরা, বনানী, বারিধারা ও বারিধারা ডিওএইচএসসহ ঢাকার নির্বাচিত এলাকায় বাইক ও গাড়ি রাইড বুকিং করা যাচ্ছে। শীঘ্রই পুরো ঢাকা শহরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশজুড়ে ইন্টারসিটি সার্ভিস দিয়ে আসছে কার রেন্টাল সার্ভিস প্ল্যাটফর্ম গাড়িবুক। গাড়িবুক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে যেকোনো সময় যেকোনো প্রয়োজনে সেডান, নোয়াহ ও হাইএস গাড়ি বুক করা যায় খুব ইজিলি। গাড়িবুক থেকে প্যাসেঞ্জাররা তাদের পছন্দ অনুযায়ী গাড়ি, ড্রাইভার এবং ভাড়া সিলেক্ট করতে পারেন। 

গাড়িবুক অ্যাপে শুরু হলো রাইড শেয়ারিং সেবা 

বাংলাদেশের মানুষের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী করতে রাইড শেয়ারিং অ্যাপে এবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গাড়িবুক রাইড শেয়ারিং সার্ভিস। গাড়ির পাশাপাশি গাড়িবুক রাইড শেয়ারিং সার্ভিসে যুক্ত হয়েছে বাইক রাইডও। প্রয়োজন অনুযায়ী বাইক কিংবা গাড়িতে এবার ঢাকা শহরে চলাচল হবে আরও স্বাধীনভাবে।  

ঢাকার যেসব এলাকায় গাড়িবুক রাইড শেয়ারিং পাওয়া যাচ্ছে 

১ সেপ্টেম্বর ২০২৬ থেকে প্রাথমিক পর্যায়ে উত্তরা, বসুন্ধরা, বনানী, বারিধারা, বারিধারা ডিওএইচএসসহ ঢাকার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় গাড়িবুক অ্যাপের মাধ্যমে গাড়িবুক রাইড শেয়ারিং সেবা পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে খুব দ্রুত পুরো ঢাকা শহরজুড়ে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। 

বাংলাদেশে কার রেন্টাল সেবার মাধ্যমে আগে থেকেই গ্রাহকদের যাতায়াতের সুবিধা দিয়ে আসা গাড়িবুক এবার দৈনন্দিন শহুরে যাতায়াতকে আরও সহজ ও সহজলভ্য করার লক্ষ্যেই রাইড শেয়ারিং সেগমেন্টে যাত্রা শুরু করেছে। 

নতুন এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা গাড়িবুক অ্যাপের মাধ্যমে দ্রুত রাইড নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে নির্ভরযোগ্য সার্ভিস, সহজ বুকিং অভিজ্ঞতা এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যায়ক্রমে কভারেজ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। 

বর্তমানে নির্বাচিত জোনে কার্যক্রম চালু থাকলেও গাড়িবুকের লক্ষ্য খুব শিগগিরই পুরো ঢাকা শহরকে রাইড শেয়ারিং নেটওয়ার্কের আওতায় আনা। এর মাধ্যমে শহরের দৈনন্দিন যাতায়াতে ব্যবহারকারীদের জন্য আরও একটি ডিজিটাল রাইড অপশন তৈরি হবে। 

সহজ ও সুবিধাজনক শহুরে যাতায়াতের নতুন সুযোগ 

কার রেন্টালের পাশাপাশি রাইড শেয়ারিং চালুর মাধ্যমে গাড়িবুক তার পরিবহনসেবা আরও বিস্তৃত করছে। আগামী দিনে কভারেজ বৃদ্ধি এবং ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও কার্যকর যাতায়াত অভিজ্ঞতা তৈরি করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

গাড়িবুক অ্যাপে ড্রাইভারদের কোনো কমিশন দিতে হয় না, তাই প্যাসেঞ্জারের ভাড়াও আসে তুলনামূলক কম। ভাড়া ছাড়া টোল ফি, পার্কিং ফি ইত্যাদির মতো এক্সট্রা কোনো খরচই প্যাসেঞ্জারকে দিতে হয় না। এ ছাড়া, গাড়িবুকের প্রতিটি গাড়িই বেস্ট কন্ডিশনের এবং প্রতিটি ড্রাইভারই ভেরিফাইড। তাই প্যাসেঞ্জারের জার্নি হয় আরামদায়ক ও নিরাপদ।

প্যাসেঞ্জার এবং ড্রাইভার উভয়ের জন্যই সুবিধাজনক হওয়ায় দিনে দিনে গাড়িবুক হয়ে উঠছে মানুষের প্রতিদিনের জীবনযাত্রার একটি অংশ। কারও জন্য গাড়িবুক মানে নিরাপদে গন্তব্যে পৌঁছে যাওয়ার ভরসা, কারও জন্য ভবিষ্যতের স্বপ্নপূরণের মাধ্যম।  

গাড়িবুক রাইড শেয়ারিং ব্যবহার করতে: 

ডাউনলোড করুন গাড়িবুক অ্যাপ 

অ্যান্ড্রয়েড: https://play.google.com/store/apps/details?id=com.garibook.user
আইওএস: https://apps.apple.com/us/app/garibook/id6444159035   

অথবা ভিজিট করুন https://garibook.com

এসএএস

বিজ্ঞাপন