বিজ্ঞাপন

বড় পতনে সপ্তাহ শুরু, ডিএসইএক্স সূচক কমলো ৯৭ পয়েন্ট

বড় পতনে সপ্তাহ শুরু, ডিএসইএক্স সূচক কমলো ৯৭ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন হয়েছে। দিনের লেনদেন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ দশমিক ৬১ পয়েন্ট বা ১ দশমিক ৭৫ শতাংশ কমে ৫ হাজার ৪১৮ দশমিক ৫৫ পয়েন্টে নেমে এসেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) লেনদেন শেষে ডিএসইর বাজারচিত্র অনুযায়ী, এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩৬টির শেয়ারের দর কমেছে। বিপরীতে দর বেড়েছে মাত্র ২৭টির এবং অপরিবর্তিত ছিল ২১টির শেয়ারদর।

দিন শেষে ডিএসইর শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৯ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ কমে ১ হাজার ৮৫ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমেছে ২৩ দশমিক ৩০ পয়েন্ট বা ১ দশমিক ১১ শতাংশ। সূচকটি দিন শেষে দাঁড়িয়েছে ২ হাজার ৭২ দশমিক ০১ পয়েন্টে।

বড় দরপতন হলেও ঢাকার এই বাজারে আজ লেনদেনে গতি বেড়েছে। দিনটিতে ডিএসইতে মোট ৫৭১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেন ছিল ৫৪৪ কোটি ৪৩ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার শেয়ার ও ইউনিট মিলিয়ে মোট ১৪ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন সিএসইতে শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছিল ৯ কোটি ৮৫ লাখ টাকা।

এদিন সিএসইতে মোট ২০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আর ১৩৮টির দর কমেছে এবং ১৮টির দর অপরিবর্তিত রয়েছে।

রোববার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫০ দশমিক ৮৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৭১৫ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন সিএএসপিআই সূচক ১ পয়েন্ট কমেছিল।

এমএমএইচ/এসএম