বিজ্ঞাপন

ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন রিহ্যাব সভাপতি আফজাল

ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন রিহ্যাব সভাপতি আফজাল

ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজাল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, রিহাবের সভাপতি মো. আলী আফজাল বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপি হওয়ায় বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ধারা ২৩ (১) (খ) অনুযায়ী তার সভাপতি পদ শূন্য হিসেবে ঘোষণা করা হলো।

এমএম/এসএএস