বিজ্ঞাপন

কাস্টমসে রাজস্ব কর্মকর্তা পদে ১৫৮ জনের পদোন্নতি

কাস্টমসে রাজস্ব কর্মকর্তা পদে ১৫৮ জনের পদোন্নতি

কাস্টমস বিভাগের ১৫৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে ‘রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্নতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবা-উল-সাবেরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তাদের রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করা হলো। পদোন্নতিপ্রাপ্তদের চলতি দায়িত্ব হিসাবে স্ব স্ব কর্মস্থলেই রাখা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

এর আগে গত ২৫ নভেম্বর ও ২ ডিসেম্বর পৃথক আদেশে মোট ১৮৫ জন কর্মকর্তাকে রাজস্ব কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছিল এনবিআর।

>>>পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নামের তালিকা দেখতে ক্লিক করুন

আরএম/এসকেডি