• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

পুঁজি বেড়েছে ৫ হাজার কোটি টাকা, লেনদেন ১৪৪ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ আগস্ট ২০২২, ০৯:৪৩
অ+
অ-
পুঁজি বেড়েছে ৫ হাজার কোটি টাকা, লেনদেন ১৪৪ শতাংশ

চারদিন উত্থান আর একদিন সূচক পতনের মধ্যদিয়ে আগস্টের চতুর্থ সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার। বিদায়ী (২১ আগস্ট-২৫ আগস্ট) সপ্তাহে লেনদেন হওয়া শেয়ারের দামের সঙ্গে বেড়েছে সূচকও। এতে বিনিয়োগকারীদের মূলধন (পুঁজি) ফিরেছে পাঁচ হাজার ১৩১ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছিলেন চার হাজার ৮৪২ কোটি টাকা।

বিজ্ঞাপন

আলোচিত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৪টির, আর অপরিবর্তিত ছিল ৮৪টির।

অধিকাংশ কোম্পানির কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ১১৩ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৯০পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বিদায়ী সপ্তাহে বাজার মূলধন (পুঁজি) বেড়েছে পাঁচ হাজার ১৩১ কোটি ১৪ লাখ ২৩ হাজার ৫০৪ টাকা।

বিজ্ঞাপন

সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল পাঁচ লাখ ৮১০৯ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৪০২ টাকা। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৩২৪০ কোটি ৩৭ লাখ ২১ হাজার ৯০৭ টাকায়। মূলধন বেড়েছে ১ দশমিক ১ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৯৩৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ৩১২ টাকা। আগের সপ্তাহের তিন কর্মদিবসে লেনদেন হয়েছিল ২৮৩৮ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ১৩৮ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে ৪ হাজার ৯৫ কোটি ২২ লাখ ৫৮ হাজার ১৭৪ টাকার লেনদেন বেড়েছে। শতাংশের হিসাবে যা ১৪৪ দশমিক ২৬ শতাংশ।

একই অবস্থায় লেনদেন হয়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ২৭৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। এই সময়ে লেনদেন হয়েছে ১১২ কোটি ৯২ লাখ ৮ হাজার ৪১৬ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৫৮২ টাকা। এর মধ্যে ১৬৫টি কোম্পানির শেয়ারের  দাম বেড়েছে, কমেছে ১০৩টির আর অপরিবর্তিত ৮৩টির দাম।

বিজ্ঞাপন

এমআই/এমএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার