বিজ্ঞাপন

শিগগিরই কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত বিধিমালা হবে : বিএসইসি চেয়ারম্যান

অ+
অ-
শিগগিরই কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত বিধিমালা হবে : বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। 

বিজ্ঞাপন

তিনি বলেন, মার্জিন বিধিমালা, ২০২৫; মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫ ও পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫ এই তিনটি রুলসের মাধ্যমে পুঁজিবাজারের আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন হয়েছে। শিগগিরই করপোরেট গভর্ন্যান্স সংক্রান্ত বিধিমালাও হবে।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে পুঁজিবাজার অংশীজনদের ষষ্ঠ মাসিক সমন্বয় সভায় রাশেদ মাকসুদ একথা বলেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের বৃহৎ পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তকরণে কমিশন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং এক্ষেত্রে সরকার ও বাজার সংশ্লিষ্টদের সহায়ক ভূমিকা প্রয়োজন।

সভায় পুঁজিবাজার উন্নয়নের উদ্যোগ ও কার্যক্রমসমূহ, দেশের পুঁজিবাজারকে ফ্রন্টিয়ার মার্কেট হতে ইমার্জিং মার্কেটে রূপান্তরে উদ্যোগ গ্রহণ, পুঁজিবাজারে ই-কেওয়াইসি বাস্তবায়নে পরিকল্পনা মাফিক উদ্যোগ গ্রহণ, কমোডিটি এক্সচেঞ্জ চালুকরণ, পুঁজিবাজারের প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধি, পাবলিক ইন্টারেস্ট কোম্পানির জন্য সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে পুঁজিবাজারে তালিকাভুক্তকরণ, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণ, সিসিবিএলের রেজিস্ট্রেশন সম্পন্নকরণ ও সিসিবিএলের সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ও বিকাশ, পুঁজিবাজারে নতুন পণ্য আনয়ন ও পণ্য বৈচিত্র্যায়ন, পুঁজিবাজারে সব ধরনের কারসাজি ও অনিয়ম প্রতিরোধ, ইনভেস্টর প্রটেকশন ফান্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ, অসংশোধনযোগ্য ব্যাক অফিস সফটওয়্যারের বাস্তবায়ন নিশ্চিতকরণ, প্রাইস সেনসেটিভ ইনফরমেশনের (পিএসআই) যথার্থতা নিশ্চিতকরণ, নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের সমাধান, বিনিয়োগ শিক্ষার প্রসার এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মো. আলী আকবর, বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসির কমিশনার মো. সাইফুদ্দিন এবং পুঁজিবাজার অংশীজন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

এমএমএইচ/এমএসএ