বিজ্ঞাপন

বিএসইসির আর্থিক জ্ঞানবিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অ+
অ-
বিএসইসির আর্থিক জ্ঞানবিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে আয়োজিত ‘আর্থিক জ্ঞানবিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসির মাল্টিপারপাস হলে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান, কমিশনার, ‘আর্থিক জ্ঞানবিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’র জুরি বোর্ড সদস্য, কমিশনের নির্বাহী পরিচালক, পরিচালকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এতে সভাপতির বক্তব্য রাখেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ।

এবারের শর্ট ভিডিও প্রতিযোগিতায় সারা দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের ৪২৫টি দল নিবন্ধন করে এবং ৯০টি দল তিনটি ক্যাটাগরিতে মোট ৯০টি ভিডিও জমা দেয়। এর মধ্য থেকে ‘সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি’, ‘পুঁজিবাজারে ঝুঁকি’ ও ‘পুঁজিবাজারে সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান’—তিনটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মোট নয়টি পুরস্কার দেয়া হয়। একই সঙ্গে ১০টি উৎসাহ পুরস্কার দেয়া হয়।

বিজ্ঞাপন

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৬০ হাজার, ৪৫ হাজার ও ৩০ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয় এবং উৎসাহ পুরস্কারপ্রাপ্তদের ১৫ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়।

‘সুস্থ পুঁজিবাজার ও সমৃদ্ধ অর্থনীতি’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দল নিউ বাংলাদেশ। এই ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দল লুজার এবং তৃতীয় পুরস্কার পেয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল জিএম স্টুডিও।

‘পুঁজিবাজারে ঝুঁকি’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর দল স্বপ্ন। এ ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল সিনে আর্ট এবং তৃতীয় পুরস্কার পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ডিইউ ফাইন্যান্স।

বিজ্ঞাপন

পুঁজিবাজারে সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল দ্য ব্লাইন্ড ম্যান। এই ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল আকাটসুকি এবং তৃতীয় পুরস্কার পেয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দল ইনফরমেশন স্করপিয়ন।

এছাড়া উৎসাহ পুরস্কার পাওয়া দলগুলো হচ্ছে প্রগতি, স্টক সেনসেই, এআর স্টুডিও, টিম আদরবাদর, ফিন ফ্লিকস, টিম অর্থসূত্র, টিম ক্রাইসিস, টিম এলোমেলো, টিম ফিনলিট ও টিম মুগ্ধ।

এমএমএইচ/এসএম