শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্সের চলতি অর্থবছরের ৩ মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) ব্যবসায় ৪৮ শতাংশ লোকসান কমেছে। তবে আরেক লিজিং কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ২০২৪ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যবসায় ৬৯ শতাংশ লোকসান বেড়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।
ফনিক্স ফাইন্যান্স
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৩ পয়সা। এর আগের বছরের একই সময়ে এই লোকসানের পরিমাণ ছিল ৭ টাকা ৮১ পয়সা। এতে করে বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৩ টাকা ৭৮ পয়সা বা ৪৮ শতাংশ।
গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১০৬ টাকা ৪৯ পয়সায়।
প্রাইম ফাইন্যান্স
গত বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৫ পয়সা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১ টাকা ৬৯ পয়সা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১ টাকা ১৬ পয়সা বা ৬৯ শতাংশ।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১ টাকা ৩৯ পয়সায়।
এমএমএইচ/এসএম
