শেয়ারবাজারে তালিকাভুক্ত জিলবাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানিটিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে রোববার (৫ জুলাই) স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে বার্তা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, জিলবাংলা সুগারের শেয়ার দর বৃদ্ধি নিয়ে ২ জুলাই কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই। এর জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এই অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। অর্থাৎ তারা দর বৃদ্ধির কারণ জানে না।
জিলবাংলা সুগারের শেয়ারদর গত ২২ জুন ছিল ১২৩ টাকা ৪০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার (২ জুলাই) লেনদেন শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ ৭ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৩৭ টাকা ১০ পয়সা বা প্রায় ৩০ দশমিক শূন্য ৬ শতাংশ।
এমএমএইচ/এসএম
